গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে ১২ই
রবিউল আউয়াল (২১শে নভেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এরদরগাহ প্রাঙ্গণ থেকে এক বিশাল জশনে জুলুস বের হবে।উক্ত জশনে জুলুস সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে গাউসিয়াকমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে নগরীতে এক প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন যুবনেতা মুহাম্মদ নূরুল হক চিশতী, ছাত্রনেতাতাওহিদুল ইসলাম জুবায়ের, তাহেরিয়া ওয়েল ফেয়ার সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সাহেদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা কাওছার আহমদ, আফদ্বাল আহমদ, আব্দুল কাইয়ুম,বুরহান উদ্দীন, শাকিল আহমদ, মুহাম্মদ আব্দুস সামাদ, হুসাইন আহমদ রনি, মুহাম্মদ আব্দুস সালাম, হাবীবুর রহমান, আলী হুসেন,ইমন মিয়া, ইমন ইমরান, আকরাম হুসাইন।বক্তারা তাদের বক্তব্যে আগামী জশনে জুলুসকে সফল করার জন্য মুসলিম জনতার প্রতি আহবান জানান।
গাউসিয়া কমিটির জশনে জুলুস সফলের লক্ষ্যে প্রচার মিছিল






