সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং
চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা শাখার উদ্যোগে শুক্রবার রাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা শাখা ও জেলা কমিটির সভাপতি
জাকারিয়া আহমদ। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা হল-যানজট নিরসনকল্পে পার্কিং স্থানগুলোতে কঠোর নজরদারির পাশাপাশি বিশৃঙ্খলা করলে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা ও চালকদের জরিমানা করার সিদ্ধান্ত হয়। কোর্ট পয়েন্টের পার্কিং স্থানে কোন শ্রমিককে নিয়মের বাহিরে যাত্রিবহন, উঠানামা করতে দেওয়া হবে না।
পার্কিং স্থানের সকল গাড়িকে স্টিকার লাগিয়ে চিহ্নিত করার পাশাপাশি অন্য এলাকার গাড়ি নিয়া ইচ্ছামাফিক, কোর্ট পয়েন্টে যানযট সৃষ্টি করার সুযোগ কাউকে দেয়া হবে না। এই বিষয়গুলোসহ শৃংখলার প্রয়োজনে আরো বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। এই বিষয়ে সকল শ্রমিক ও প্রশাসনের নিকট থেকে সহযোগিতা প্রত্যাশা করা হয়।সভায় বক্তব্য রাখেন শাখার সহ সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক শিবলি আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সংম্পাদক ইউসুফ আলী, মেম্বার ছমির আলী, মেম্বার আলী হুসেন, মেম্বার আল আমিন, মেম্বার আবু তালেব, মেম্বার কালা মিয়া, মেম্বার আলমগীর ও ম্যানেজার সহিদ মিয়া, কালাম মিয়া, আজাদ মিয়া, কামরুল মিয়া, সামসুল হক, নুর মিয়া, ফরহাদ মিয়া, জুসেল মিয়া, শায়েস্তা মিয়া, কুদ্দুস মিয়া প্রমুখ
অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন মুক্তিযোদ্ধা শাখার আলোচনা সভা
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৭, ২০১৮, ৯:৪৪ পূর্বাহ্ণ • ৪ বার পঠিত






