আজ-  ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

ভারতীয় সিনেমার সবচেয়ে দামি ভিলেন অক্ষয় ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘টু পয়েন্ট জিরো

প্রস্থেটিক মেকআপ এক্সপার্টরা নায়ক থেকে অক্ষয় কুমারকে রীতিমতো ভয়ানক পশু বানিয়ে দিয়েছে। চেহারাই বদলে গেছে তার ‘টু পয়েন্ট জিরো’ ছবিতে। আর এসব করতে গিয়ে অক্ষয় কুমারের নামের পাশে জুড়েছে নতুন খেতাব। তিনি এখন ভারতীয় সিনেমার সবচেয়ে দামি ভিলেন।
অক্ষয় কুমার যখন জানিয়েছিলেন যে ‘টু পয়েন্ট জিরো’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রচুর মেকআপ করবেন, তখনও ভক্তরা তেমন গুরুত্ব দেননি বিষয়টি। কিন্তু ট্রেলার দেখে রীতিমতো চমকে গেছেন সবাই।আর চমকে যাওয়ার মতো এই লুক তৈরি করতে তাকে প্রতিদিন চার ঘণ্টা মেকআপ করতে হতো। আর নিখুঁতভাবে এই মেকআপ ফুটিয়ে তুলতে কর্তৃপক্ষের গুণতে হয়েছে প্রচুর অর্থ। ফলে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছে সিনেমাটি।ছবিতে অক্ষয় কুমারের চরিত্রের নাম ‘দ্য ক্রো ম্যান।’ ভয়ানক এই চরিত্রটির দুটি ডানাও আছে। চরিত্রটি সম্পর্কে অক্ষয় বলেন, ‘চ্যালেঞ্জিং এই চরিত্রের ধকল আমার শরীরের ওপর দিয়ে গেছে। তবে এসব ত্যাগ এবং ব্যথা বিফলে যায়নি। আমার চরিত্রের জন্য চার ঘণ্টা সময় ব্যয় করতে হতো প্রস্থেটিক মেকআপের পেছনে, আর দেড় ঘণ্টা লাগতো মেকআপ তুলতে। আমার পুরো ক্যারিয়ারে এত মেকআপ করিনি।’০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা ‘রোবট’। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল ‘এন্থিরাম’ । এ সিনেমার সিক্যুয়েল ‘টু পয়েন্ট জিরো’। সিনেমাটিতে কাজ করেছেন তিন হাজার টেকনিশিয়ান।
‘টু পয়েন্ট জিরো’ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। রজনীকান্ত, অক্ষয় কুমার, এ্যামি জ্যাকসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন-আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। চলতি বছরের ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস c i