আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সংসদ সদস্য প্রার্থী মাওলানা উবায়দুল-াহ ফারুকের সমর্থনে সভা

সিলেট ৫ আসনে নিবন্ধনবিহীন কোন দলের
প্রার্থী দিলে আলেম ওলামারা মেনে নিবেনা
২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম
বাংলাদেশের সহ সভাপতি আসন্ন একাদশ জাতীয় সংসদ
নির্বাচনে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন
প্রত্যাশী মাওলানা উবায়দুল-াহ ফারুকের সমর্থনে এক জরুরী সভা
জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামেয়ায় শনিবার (১৭ নভেম্বর) দুপুরে
অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক
আহমদের সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলা যুব জমিয়ত নেতা
মাওলানা ইমরান হোসাইন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা বলেন,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে নিবন্ধন
বিহীন কোন জোটের প্রার্থী করা হলে আলেম ওলামা সহ জনগণ
মেনে নিবেনা। বক্তারা বলেন, সিলেট ৫ আসন হচ্ছে আলেম ওলামা ও
ইসলাম প্রিয় অধ্যুষিত এলাকা। এ এলাকায় আলেম ওলামারা অতীতে
নির্বাচন করে সংসদ সদস্য বিজয়ী হয়েছেন। বিগত দিনে
জমিয়তে উলামায়ে ইসলাম স্থানীয় নির্বাচনে দুই উপজেলায়
প্রার্থী দিয়ে বিপুল ভোট পেয়েছে। তাই সকল দিক বিবেচনা
করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি
দাবি জানিয়ে নেতারা বলেন, জোটের স্বার্থে জমিয়তে উলামায়ে
ইসলামের প্রার্থী দেশের শীর্ষ আলেম মাওলানা উবায়দুল-াহ
ফারুককে প্রার্থী ঘোষণার দাবি জানান। অন্যথায় আমরা দলের
অস্তিত্ব রক্ষার্থে আমরা দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে
নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করব।
সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে কানাইঘাট উপজেলার
সাধারণ সম্পাদক ও ২০ দলীয় জোটের সদস্য সচিব মুফতি এবাদুর
রহমান, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা শাহিন আহমদ, মাওলানা
হোসাইন আহমদ, মাওলানা নুরুল ইসলাম, হাফিজ জাহেদ আহমদ,
হাফিজ আবুল কাশেম নোমান, হাফিজ আশিক উদ্দিন, হাফিজ
আব্দুর রহিম, এমদাদুল হক প্রমুখ।