এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
সিলেট শহরতলী জাঙ্গাইলে সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে শনিবার নব নির্মিত ওয়াশ ব-ক এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রজ গোপাল দে চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক অসীম রঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আমাতুজ জহুরা রওশন জেবীন।
প্রধান অতিথিতের বক্তব্যে তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকশই বাংলাদেশ গড়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের মহিলা
বিষয়ক সম্পাদিকা হাছিনা বেগম, গভর্নিং বডির সদস্য অধ্যাপক ্্মো. শাহনুর, আহসাব উদ্দিন, সলিম উল-াহ, আকবর আলী, ৮নং কান্দিগাঁও ইউপি সদস্য কাছা মিয়া, সহকারি প্রধান শিক্ষক নুরুন নাহার আখতার, শিক্ষক মাওলানা মো. শফিকুর রহমান, শিশির কান্ত দেবনাথ, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল কাদির, রাসেল কান্ত দাস
প্রমুখ। প্রধান অতিথি ফিতা কেটে দ্বিতীয় তলায় ছাত্রীদের জন্য নির্মিত ওয়াশ ব-কের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অধ্যক্ষ ব্রজ গোপাল দে চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ্হাফেজ মো. হেলালুর রহমান। ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণীর
শিক্ষার্থী শিউলী বেগম। সবশেষে সভাপতি অধ্যক্ষ ব্রজগেপাল দে চৌধুরী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে নব নির্মিত ওয়াশ ব-কের শুভ উদ্বোধন
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৭, ২০১৮, ২:৪১ অপরাহ্ণ • ৩ বার পঠিত






