আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আমার এ কৃতিত্ব শুধু আমার না, গোটা ইউনিয়ন পরিষদের; আব্দুস সালাম

আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট (সিলেট) থেকে :: দেশের সর্ববৃহৎ উপজেলা, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম- গত ১৩ই নভেম্বর ২০১৮ ইং, মঙ্গলবার স্থানীয় গোয়াইনঘাট উপজেলা পরিষদে গ্রাম আদালত বিষয়ে অবহিত করণ সমাবেশে- গোয়াইনঘাট উপ‌জেলার গ্রাম আদালতকে সক্রিয়, অগ্রসর করণ এবং বিচার নিষ্পত্তিতে  উপজেলার শ্রেষ্ট পুরুস্কার পান। সমাবেশে তাকে সম্মাননা স্মারক তুলে দেন সিলেটের স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এবিষয়ে আব্দুস সালাম চেয়ারম্যান ১৮ নভেম্বর, রবিবারে স্থানীয় ইউনিয়ন পরিষদে সাংবাদিক আবু তালহা তুফায়েলকে বিস্তারিত জানান, তিনি বলেন আমার এতো বড় কৃতিত্ব ও সম্মাননা পাওয়া এটা শুধু আমার সম্মান না, এটা গোটা ইউনিয়ন পরিষদের। গ্রাম আদালতের সহকারী রহিমা বেগম, সচিব, ওয়ার্ড প্রতিনিধিসহ সবার কৃতিত্ব অবধান রয়েছে এই সম্মাননার পিছনে।
বিচারবিভাগের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, যেকোনো ধরণের ঘটনাস্থল সরাসরি গিয়ে পরিদর্শন করে এবং গোয়েন্দা বিভাগ থেকে সঠিক তথ্য নিয়ে বিচার নিষ্কাশন করি।·
তিনি ৭-আগস্ট ২০১৬ ইং তারিখে চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদে যোগদান করেন। তারপর থেকে তিনি সবসময় জনগণের কল্যাণে ইউনিয়ন পরিষদে সময় দেন। তিনি বিশেষ করে গ্রাম আদালত সহকারী রহিমা বেগম ও সচিবের প্রশংসা করে বলেন একটা ইউনিয়ন পরিষদ চালানো একা জনপ্রতিনিধির পক্ষে সম্ভব না, ইউ/পির প্রত্যেকটা কর্মী কর্মঠ থাকতে হবে, সচেতন থাকতে হবে; সৎ,উদার ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আর আমার ইউ/পির সব কর্মী কর্মঠ, সচেতন ও সৎ।