আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

-প্রেসবিজ্ঞপ্তি//বারাকা পাওয়ারে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্টিত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পালপাড়ায় অবস্থিত বারাকা পাওয়ার লিমিটেডে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্টিত হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ গোটা প্রতিষ্ঠানটিকে অগ্নিদুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠানের নিয়মিত কর্মসূচির অংশ হিসাবেই সোমবার সকাল ১১টা থেকে প্রায় ২ ঘন্টার এ মহড়া অনুষ্টিত হয়। মহড়ায় সার্বিক সহযোগিতা প্রদান করে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস। মহড়ায় বারাকা পাওয়ারের পক্ষে ফায়ার অ্যান্ড সেফটি কমিটির সদস্যরা প্রশিক্ষণগ্রহন করেন। তাদের নেতৃত্বে ছিলেন এ কমিটির সিনিয়র সদস্য মো. নুর মিয়া। ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে একদল চৌকস ফায়ার সার্ভিস কর্মী হাতে কলমে বারাকা পাওয়ারের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন। এসময় বারাকা পাওয়ার ৫১ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।