আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বিএনপি-জমিয়ত-খেলাফতের যৌথ সভা সিলেট-৫ আসনে বিএনপি বা জমিয়ত থেকে প্রার্থী দেয়ার আহ্বান

আসন্ন একাদশ নির্বাচন সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট জকিগঞ্জ) আসনে বিএনপি, জমিয়ত ও খেলাফত মসলিসের যৌথ এক পরামর্শ সভা শনিবার রাতে কানাইঘাট পুর্ববাজারে বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত হয়।
কানাইঘাট পৌরসভা বিএনপির সভাপতি কাউন্সিলর হাজী শরিফুল হকের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও ২০ দলীয় জোটের সদস্য সচিব মুফতি এবাদুর রহমানের পরিচালনায় সভায় বক্তারা মতামত ব্যক্ত করে বলেন, সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ বিএনপি তথা উলামায়ে কেরামের ঘাটি। দুই উপজেলায়ই বিএনপির উপজেলা চেয়ারম্যান রয়েছে। এমনকি স্থানীয় ইউনিয়ন পর্যায়েও আমাদের চেয়ারম্যানরা প্রতিনিধিত্ব করে আসছেন। এখানে বিএনপি অথবা জমিয়ত ছাড়া কাউকে প্রার্থী দিলে আসনটি পূণরূদ্ধার করা সম্ভব নয়। বক্তারা বলেন, বিগত অনেক বছর যাবত এখানে বিএনপি থেকে কাউকে প্রার্থী দেয়া হয়নি। এখন তৃণমুলের দাবি বিএনপির সিলেট জেলা সহ সভাপতি ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু মামুন) কে অথবা ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুককে জোটের প্রার্থী করার জোর দাবি জানান। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যারা ধানের শীষের বিরোধীতা করে তাদের প্রার্থীকেই নিয়ে নির্বাচন করে জামানত হারিয়েছে এদেরকে সিলেট-৫ আসনে মনোনয়ন দেয়া হলে কোন অবস্থাতেই বিএনপি তথা জোটের শরীকরাই মেনে নিবেনা। তাই সব দিক বিবেচনা করে সিলেট-৫ আসনে ২০ দলীয় জোটের প্রার্থীর বিষয় সিদ্ধান্ত নিতে জোট ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, মাওলানা হেলাল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হারুন রশিদ, পৌর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শায়িক আহমদ, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাবীব আহমদ, উপজেলা জমিয়তের দপ্তর সম্পাদক হাফিজ তৈয়িব আহমদ, প্রচার সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত সভাপতি ও কানাইঘাট বনিক সমিতির সদস্য মখলিছুর রহমান, উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন বাবুল, প্রচার সম্পাদক ইমরান হোসাইন চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা গিয়াছ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন, জেলা ছাত্রদলের সদস্য বদরুল আলম প্রমুখ।