আজ-  ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নিরাপদ খাদ্য আইনে নওগাঁয় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা «» আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান «» কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  «» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ার দৌলতপুরে রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের সদস্য মানিক হোসেন ওরফে মানিক মেম্বরের (৩৫) বিরুদ্ধে ধর্ষণ অভিযোগে মামলা দায়ের হয়েছে। রোববার দুপুরে দৌলতপুর থানায় এ মামলা দায়ের হয়।
 মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের স্বামী পরিত্যক্তা তানজিলা খাতুন (২৮) শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মানিক মেম্বরের নেতৃত্বে ৪ জন লোক তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক অপহরন করে। অপহরকারীরা তানজিলা খাতুনকে পার্শ্ববর্তী একটি মরিচ ক্ষেতে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। গণধর্ষণ শেষে মানিক মেম্বরের নেতৃত্বে ধর্ষকরা ঘটনাস্থলে ধর্ষিতা তানজিলা খাতুনকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ধর্ষিতা তানজিলা খাতুন দৌলতপুর থানায় গিয়ে ঘটনার বিবরণ জানায় এবং মানিক মেম্বরসহ অজ্ঞাত আরও ৩ জনের নামে ধর্ষণের অভিযোগ দেয়। এ ঘটনায় মানিক মেম্বরকে প্রধান আসামী করে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। যার নং ৩৭। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার এসআই আব্দুর রহিম জানান, মানিক মেম্বরকে প্রধান আসামী করে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি। মানিক মেম্বর রিফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের আব্দুল বারীর ছেলে