নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় মোঃ হাবিব (৩ বছর ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার ( ১৯ নভেম্বর ) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হাবিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নে জামগ্রামের মিজান রহমানের ছেলে।আত্রাইয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, সকালে বাবা মার সাথে নিজ গ্রাম থেকে চার্চার ভ্যানে চড়ে উপজেলার সদর আসছিল হাবিব। পথে উপজেলার রেলষ্টেশন সংলগ্ন আমতলী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সাথে সরাসরি ধাক্কা লাগে। এতে পাকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয় হাবিব। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১৯, ২০১৮, ৯:১৭ অপরাহ্ণ • ০ বার পঠিত






