আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় শিশু হাবিব নিহত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় হাবিব (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাবিব উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামের মিজান রহমানের ছেলে।এ ব্যাপারে আত্রাই থানার (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু হাবিব সকালে বাবা মায়ের সাথে চার্জার ভ্যান যোগে উপজেলার জাতোপাড়া গ্রামে যওয়ার উদেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন আম তলা এলাকায় পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা চার্জার ভ্যানের সাথে সংঘর্ষে শিশু হাবিব মায়ের কোল থেকে মাটিতে পরে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এবং পথ মধ্যে তার মৃত্যু হয়।