আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নৌকার সমর্থনে নুরানী সমাজকল্যাণ সংস্থার উঠান বৈঠক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে নুরানী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর সোমবার বিকেল ৩টায় নগরীর পাঠানতুলাস্থ সংস্থার এ উঠান বৈঠক হয়।
নুরানী সমাজকল্যাণ সংস্থার সভাপতি সমাজকর্মী ফাতেমা জান্নাতের সভাপতিত্বে ও সদস্য কামরুন নাহার পিয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেনের সহধর্মিনী মিসেস সেলিনা মোমেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন ও সহযোগিতা নৌকার বিজয় নিশ্চিত হবে বলে আমি মনে করি। জননেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকার মাঝি হিসেবে মনোনীত করবেন আপনাদের সবাইকে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ সিরাজ, লায়ন্স হেলেনা আহমেদ, সাজনা সুলতান হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, প্রবাসী আলহাজ্ব মো. আবু বকর।
অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা যুবলীগের সহ সভাপতি আবু তাহের, সাফায়েত খান, নুরানী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সদস্য ফারজানা বিলকিছ, দিলরুবা মজুমদার, রেজুওয়ান আহমদ, মো. আল আমিন, রেওয়ান আহমদ হিরা, রায়হান আহমদ প্রমুখ।