আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শেখ হাসিনার জীবনী রোল মডেল

বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রীর জীবনী পৃথিবীর যে কোনো মানুষের কাছে রোল মডেল, ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ দেখার পর এমনটাই মনে করেন তরুণ প্রজন্মের শিল্পী ইলিয়াস হোসাইন।গানের পাশাপাশি দেশ নিয়েও সচেতন শিল্পী ইলিয়াস। দেশের উন্নয়ন, অগ্রগতি, অর্থনীতি, রাজনীতি সবকিছু এগিয়ে নিয়ে যাওয়ায় অগ্রগণ্য ভূমিকা পালন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সদ্য একটি ভিডিও প্রকাশ করেন ইলিয়াস।এছাড়া সদ্য মুক্তি পাওয়া শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা-অ্যা ডটারস টেল’ দেখে নিজের অনুভূতি তুলে ধরেছেন ১৩ মিনিটের ওই ভিডিওতে। ভিডিওতে তিনি সারা পৃথিবীর রোল মডেল আখ্যা দিয়েছেন শেখ হাসিনাকে।ভিডিওতে ইলিয়াস বলেছেন, পঁচাত্তর সালের ১৫ আগস্ট আমাদের প্রধানমন্ত্রী ও তার বোনকে বাদে পুরো পরিবারকে হত্যা করেছে কতিপয় বিশ্বাসঘাতক। এরপরেও তিনি দেশে ফিরে এসেছেন। তিনি এসেছেন আমাদের উন্নয়ন করার জন্য। মানুষটির কাছে কি শেখার নেই! তিনি বাংলাদেশের আইডল, আন্তর্জাতিক আইডিল। বিশ্বের যে কোনো মানুষের কাছে শেখ হাসিনার জীবনী রোল মডেল।এসব কিছু বিস্তারিত জানার জন্য ডকুফিল্মটি দেখারও অনুরোধ করেছেন ইলিয়াস। পাশাপাশি ইলিয়াস ভিডিওতে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কথা। শুধু তাই নয় পদ্মা সেতু, মেরিন ড্রাইভ, হাতিরঝিল প্রকল্প, রাজধানীতে মেট্রো রেল, সারাদেশে বিদ্যুতের উন্নয়ন, রোহিঙ্গা ইস্যু, ইন্টারনেটের সহজলভ্যতা সবকিছুই তুলে ধরেছেন।ইলিয়াস জানান, তিনি ১৫ নভেম্বর ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সদস্য হিসেবে ‘হাসিনা অ্যা ডটার্স টেইল’ চলচ্চিত্রটির স্পেশাল স্ক্রিনিংটি দেখেন। দেখার পর তিনি নিজের কান্না ধরে রাখতে পারেননি। ইলিয়াস বলেন, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করছেন। যার জন্য আমরা সুখে শান্তিতে বসবাস করছি তার প্রতি আমরা কেন আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারবোনা? মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের জায়গা থেকেই ১৩ মিনিটের এই ভিডিওটি।শেখ হাসিনা মানে এক হার না মানা নারীর নাম, এক বাংলাদেশের নামআমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালবাসার জায়গা থেকে আমার এই ভিডিওটি তৈরি করা।ভিডিওটির বিষয়বস্তু বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ।চলুন সবাই মিলে ইতিবাচক বাংলাদেশ গড়ে তুলি। #Hasina_A_Daughters_Taleভিডিওটি ভাল লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।চ্যানেল আই