আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

খাশোগি হত্যার বিচার হবে: সৌদি বাদশাহ

সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর তীব্র আন্তর্জাতিক চাপে থাকা সৌদি আরবের বাদশাহ সালমান ওই ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, কোনো অপরাধেরই বিচার না করে ছাড়া হবে না।সোমবার সৌদির পার্লামেন্টে দেয়া বার্ষিক ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দেন।বাদশাহ সালমান তার ভাষণে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কিছু না বললেও সৌদি আরবের  বিচার ব্যবস্থার উপর তার আস্থা জানিয়ে বলেছেন, তার (খাশোগির) হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন বলে বিশ্বাস।তবে বাদশাহ ভাষণে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সৌদি যুবরাজের নেওয়া সংস্কার কাজ অব্যহত থাকবে।তার ভাষণের সময় যাকে নিয়ে সৌদি আরব আজ বিশ্বের কাছে বিতর্কের কেন্দ্রে, সেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বসা ছিলেন সামনের সারিতে। আর তার পাশে বসা ছিলেন সৌদির গ্র্যান্ড মুফতি।সৌদি যুবরাজই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে এরই মধ্যে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।সৌদি আরবে যুবরাজ সালমানের প্রভাব বিশ্লেষণ করে সিআইএ বলছে, এই ধরনের একটি হত্যাকাণ্ড তার অনুমতি ছাড়া হতে পারে না।এর আগে তুরস্কের পক্ষ থেকেও বারবার এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সম্পৃক্ত থাকার অভিযোগ করে আসছিলো।গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি।প্রথম দিকে হত্যার দায় স্বীকার না করলেও পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন। এর দায়ে ১৮ জন অফিসারকে গ্রেপ্তার করে সৌদি সরকার।চ্যানেল আই