এমদাদুর রহমান চৌধুরী জয়িা//একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার ফান্ড কালেকশনের জন্য রোজ সোমবার সন্ধ্যা ৭ টায় ব্রাজিল বিএনপি ও যুবদলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্রাজিল কেন্দ্রীয় যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম মুন্নার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাজিল কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক আব্দুল আহাদ মেম্বার ।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাজিল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিক মোহাম্মদ মামুন, আরও বক্তব্য রাখেন ব্রাজিল
বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান খসরু, শেখ ইসমাইল সালেহ, আক্তার হোসেন, মইনুল ইসলাম, শাহিন আহমেদ, ব্রাজিল যুবদলের সি:যুগ্ম আহ্বায়ক শাহনূর রুমেন, যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, আলম হোসেন, হুসিয়ার আলী, আশফাক আহমদ আরও অনেকে।সভায় বক্তারা দেশনেত্রী আপোসহীন নেত্রী তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ এলাকার প্রার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন উক্ত সভায় কেন্দ্রীয় বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ এর জন্য তিন সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয় । সদস্য নিম্নরুপ ব্রাজিল বিএনপি যুগ্মআহ্বয়ক সাদিক মোহাম্মদ মামুন, ব্রাজিল যুবদল আহ্বায়ক শরিফুল ইসলাম মুন্না , ব্রাজিল যুবদল সি:যুগ্মআহ্বয়ক শাহনূর রুমেন।






