আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রত্যাশা পূরণে অন্যদিকে পরিবর্তনের চাপে- কে পাচ্ছেন জোট-মহাজোটের প্রার্থীতা?

দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত চা বাগান আর ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে নৌকার প্রার্থী বিজয়ী হয়ে আসছেন। এবারের একাদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মহাজোট তথা আওয়ামীলীগের ৬ জন প্রার্থী ও বিএনপি তথা ঐক্যফ্রন্ট থেকে ২ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন প্রত্যাশীরা- উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সদস্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান গত বুধবার ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে স্বাক্ষাতকারে অংশ নিয়েছেন। 
এদিকে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে এই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জালাল উদ্দিন জিকু দলীয় মনোনয়ন ক্রয় করেছেন। রোববার থেকে তাদের দলীয় স্বাক্ষাতকার শুরু হয়েছে।
এবারের নির্বাচনে জোট-মহাজোটের প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকায় এখন ব্যাপক জল্পনা কল্পনা চলছে। ঐক্যফ্রন্ট থেকে বিএনপি ঘরানার আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীই (হাজী মুজিব) এ আসনে প্রায় নিশ্চিত প্রার্থী বলে দলীয় সূত্রে জানা যায়। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থীতা এখনো স্পষ্ট জানা না গেলেও মনোনয়ন প্রত্যাশীদের মাঝে পাঁচ বাবেরর নির্বাচিত বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ ও ১/১১ এর কারা নির্যাতিতা নেতা, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান এর পাল্লাই ভারী বলে বিশ্বস্ত্র সূত্রে জানা গেছে। এখনো কেন্দ্র থেকে জোট-মহাজোটের আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষনা করেনি। তবে শনিবার উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি নিজ সমর্থক দলীয় নেতাকর্মী নিয়ে সিলেটে গিয়ে হযরত শাহজালাল ও শাহপরান এর মাজার জিয়ারত করেছেন। দুজনই নির্বাচনী এলাকায় কর্মী সমর্থক নিয়ে নিজ নিজ পক্ষে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে ব্যস্ত আছেন।
পর্যটন আর চায়ের রাজধানী হিসেবে খ্যাত আদিবাসী ও চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজারের কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলাকে নিয়ে গঠিত সংসদীয় ২৩৭ মৌলভীবাজার-৪ আসন। দুই উপজেলা নিয়ে এই আসনের মোট আয়তন ৮৫১ দশমিক ৮৭ বর্গ কিলোমিটার। ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৭শ’ জন। সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে বিনা প্রতিদন্দিতায় ৫ম বারের মতো আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
আলাপকালে (মনোনয়ন ফরম সংগ্রহ পরবর্তী) সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্য জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে আমি ৬ষ্ঠ বারের মতো প্রার্থী হয়েছি।
কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান বলেন, এই এলাকার মানুষ একটা পরিবর্তন চায়, মানুষের মধ্যে দীর্ঘদিনের কিছু চাপা ক্ষোভ রয়েছে। তাই তৃণমুল নেতাকর্মীর চাপে প্রার্থী হয়েছি।
জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক বলেন, আগামীতে শেখ হাসিনা তরুণ নেতৃত্বকে বেছে নিবেন এ বিশ্বাস থেকে আমি এই আসনের একজন প্রার্থী।
এদিকে এই আসনে ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন ক্রয়কারি বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়ে বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। জনগন এবার বিপুল ভোটে ঐক্যফ্রন্টকে বিজয়ী করবে।
পরিশেষে, একদিকে প্রত্যাশা পূরণের ধারাবাহিকতা বজায় রাখা অন্যদিকে পরিবর্তনের চাপে প্রার্থীতা- এই দুই দাবীর কোনটিকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুড়ান্ত প্রার্থী ঘোষণা দিবেন ? এবং পাওয়া-না পাওয়ার হিসেব নিকেষে শেষ পর্যন্ত আওয়ামী লীগের এই দূর্গের ফলাফল কি দাড়ায় তা দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারবাসি।