আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে অবস্থানরত ছাত্র জমিয়তের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী সিলেট ৫ আসন (কানাইঘাট-জকিগঞ্জ) মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ-কানাইঘাটের সিলেটে অবস্থানরত নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক যুগ্ম সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগীর সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা যুব জমিয়তের সাবেক নেতা আব্দুল আহাদ আল আতিক, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুর রহমান, যুব জমিয়ত নেতা ইমরান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাবেক অর্থ সম্পাদক নোমান সিদ্দিক, মাওলানা কামরুল ইসলাম, ছাত্রনেতা আলিম উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় সাবেক নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট ৫ আসনের জন্য একজন যোগ্য প্রার্থী। তাদের মতো একজন শীর্ষ আলেম জমিয়ত মনোনীত করেছে। সেজন্য জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করছি ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে এ যোগ্য প্রার্থীকে সিলেট ৫ আসনে মনোনয়ন দিবে। মাওলানা উবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ২০ দল থেকে প্রার্থী ঘোষনা করা হলে তার পক্ষে সবস্তরের জনসাধারণ তার বিজয় ত্বরান্নিত করতে ঝাঁপিয়ে পড়বে।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৩ নভেম্বর শুক্রবার বাদ জুমআ বন্দরবাজারস্থ দলীয় অফিসে সিলেটে অবস্থানরত কানাইঘাট ও জকিগঞ্জ ছাত্র জমিয়তের বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের নিয়ে ২য় জরুরী সভা অনুষ্ঠিত হবে।