সংবাদ বিজ্ঞপ্তি//গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ (২০ নভেম্বর) মঙ্গলবার, সন্ধ্যা সাড়ে ৫টায় পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘অ্যাক্রোবেটিক (সার্কাস) প্রদর্শনীর’ আয়াজন করা হয়েছে। চীনের প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় বিশে^র অন্যতম জনপ্রিয় মাধ্যম অ্যাক্রোবেটিক (সার্কাস) প্রদর্শিত হবে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মনোমুগ্ধকর এই পরিবেশনা উপভোগ করার জন্য সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন প্রদর্শনী সমন্বয়কারী জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
সিলেটে আজ মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক (সার্কাস) প্রদর্শনীর আয়োজন করা হয়েছে
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৯, ২০১৮, ৮:২৯ অপরাহ্ণ • ৪ বার পঠিত






