আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রধানমন্ত্রীর তহবিল থেকে সরওয়ার হোসেনের প্রচেষ্ঠায় ৩ জনকে অনুদান


এমদাদুর রহমান চৌধুরী জয়িাবিএনপি জামায়াত ক্যাডারদের হামলায় পঙ্গু ও ক্যান্সার আক্রান্ত দুইজনসহ ৩জনকে
প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৬ লক্ষ টাকার চেক প্রদান করেছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। সরওয়ার হোসেনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর সাহায্য তহবিল থেকে
মঙ্গলবার তাদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
অনুদানগ্রহণকারীরা হলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী, একই উপজেলার রণকেলী দক্ষিণ ভাগের মৃত আব্দুল
মান্ননের ছেলে জুমেরুজ্জামান। তারা দুজনেই দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন। এছাড়া জামায়াত-শিবির ্ক্যাডারদের হামলায় আহত গোয়াইনঘাট উপজেলার বৌলগ্রামের মৃত মনোহর আলীর ছেলে ফয়েজ আহমদ।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শরফ উদ্দিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিল্লু, স্বেচ্ছাসেবক লীগের সিলেট জেলা সহ সভাপতি আবু সুফিয়ান পান্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম ওয়াদুদ এমরুল প্রমুখ। বিজ্ঞপ্তি