আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

“প্রেস বিজ্ঞপ্তি” ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ২০ নভেম্বর
কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার, কুলাউড়া রোড, ফুলেরতল বাজার, বরমচালসহ বিভিন্ন
স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি
করা, রাস্তার পাশে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য বিক্রয় করা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করা,
যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে হোটেল
নাইওরীকে ৪ হাজার টাকা, গিলাছড়া হোটেলকে ২ হাজার টাকা, খান ফামের্সীকে ৩
হাজার টাকা, দি সেন্ট্রাল ফামের্সীকে ৩ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা
জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কুলাউড়া থানার
পুলিশ ফোর্স। এছাড়াও ফুলেরতল বাজারে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন
ব্যবসায়ীবৃন্দ ও জনসাধারনের উপস্থতিতে ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে
একটি গণশুনানীর আয়োজন করা হয়। উক্ত গণশুনানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন ভোক্তা
অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যবসায়ীদের ভোক্তা
অধিকার আইন মেনে ব্যবসা করার জন্য অনুরোধ জানান। সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে
সচেতন হওয়ার জন্য আহবান করেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য সহকারী পরিচালক উপস্থিত
সকলকে অনুরোধ জানান