আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কোম্পানীগঞ্জে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিক নিহত

সিলেট থেকে :: সিলেটের কোম্পানীগঞ্জে এবার লিস্টার মেশিনের মাধ্যমে খোঁড়া গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে সাগর মিয়া (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত সাগর মিয়া উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছ গ্রামের ডালারপাড় এলাকার মৃত লাল চান মিয়ার ছেলে।সোমবার দুপুরে গুচ্ছ গ্রামের ধলাই নদী তীরবর্তী পাথরের গর্তে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানা যায়, ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকা বোমা মেশিন বন্ধের পর বিকল্পপন্থায় বড় শ্যালো মেশিন জাতীয় লিস্টার মেশিন দ্বারা পাথর উত্তোলন অব্যাহত রেখেছেন মালিকরা।এরই ধারাবাহিকতায় সোমবার ধলাই নদী তীরবর্তী একটি কোয়ারিতে অক্সিজেন নিয়ে পাথর উত্তোলনে নামেন সাগর। কিন্তু আধাঘণ্টা অতিবাহিত হলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় পানির তলদেশথেকে তার মরদেহ উদ্ধারকরেন অন্য শ্রমিকরা।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পানির তলদেশে অক্সিজেন স্বল্পতা বা অতিরিক্ত ঠাণ্ডায় জমে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।