আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জুড়ীতে আনন্দ স্কুলের ট্রেনিং কো অর্ডিনেটরের বিরুদ্ধে অর্থ আতসাৎ চেষ্ঠার অভিযোগ

মোঃ সামসুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।
মেীলভীবাজারের জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে পর্যাপ্ত সরকারী
প্রাথমিক বিদ্যালয় থাকা স্বত্তেও ঝরে পড়া রোধ করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন রিচিং
আউট অব স্কুল চিলড্রেন জ ঙ ঝ ঈ ২ প্রকল্পের অর্থায়নে ৭৪ টি আনন্দ স্কুল বিদ্যমান। দূর্ভাগ্যজনক হলেও
সত্যি, দীর্ঘদিন যাবৎ ঐ সব আনন্দ বিদ্যালয়ের উপর মহলের ও মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মরতরা বিভিন্ন
অনিয়ম ও দূর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ বিদ্যমান ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬ ই নভেম্বর
পশ্চিম জুড়ী সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে অবস্থিত নীলকন্ঠ আনন্দ স্কুলের ৫ম শ্রেণীর ২৬ জন
শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ জনপ্রতি ৭২০ টাকা করে আতসাৎ করা হয়েছিল।
৫ম শ্রেণীর ছাত্র নাহিদের অভিবাবক কালু মিয়া ও জাহিদের অভিবাবক ফখরুল মিয়া জানান, শুক্রবার সকালে
শিক্ষিকা পিংকির উপস্থিতিতে টিসি স্যার ২৬ জন শিক্ষার্থীকে ১হাজার টাকা করে ২৬ হাজার টাকা
প্রদান করেন। অভিবাবকরা পরে জানতে পারেন, শিক্ষার্থী প্রতি বরাদ্ধ ছিল ১৭২০ টাকা। কালু মিয়ার
মুঠোফোন থেকে বিতরণকারী কর্মকর্তার ফোন ০১৭১৮ ৫৯৫০৬৬ নাম্বারে ফোন দিয়ে বাকী ৭২০ টাকা
চাওয়ায়, ঐ কর্মকর্তা জানান, পরীক্ষার ফি বাবদ ৭২০ টাকা করে জনপ্রতি কেটে রাখা হয়েছে। তখন কালু
মিয়া জানান, পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা করে শিক্ষার্থীরা ইতি পূর্বে জমা দিয়েছেন। জবাবে উক্ত
বিতরণ কর্তা বিদ্যালয় শিক্ষিকা পিংকির ঘাড়ে দোষ চাপিয়ে আতœসাৎ কৃত ৭২০ টাকা শীঘ্রই ফেরত
দেবেন জানান। অতঃপর শুক্রবার রাত ৮ ঘটিকায় উক্ত নীলকন্ঠ আনন্দ স্কুলে উপস্থিত হয়ে বিতরণ কর্মকর্তা ২৬
জন শিক্ষার্থীদের অভিবাবকদের উপস্থিতিতে ছাত্র – ছাত্রী দের প্রত্যেকের হাতে ৭২০ টাকা করে ফেরত দেন।
অভিবাবকদের অভিযোগ, ৭৪ টি আনন্দ বিদ্যালয় জড়ী উপজেলায় আছে। কালাছড়া আনন্দ নংগর স্কুলের
শিক্ষার্থীদের কাছথেকে ৭২০ টাকা করে আতœস্বাৎ করা হয়েছে দাবি মুক্তিযুদ্ধা আকমল আলীর। এভাবে
প্রতিটি বিদ্যালয় থেকে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আতœসাৎ হচ্ছে। অভিবাবক ফারুক মিয়া
জানান, গত শুক্রবার রাতে অভিযুক্ত টিসি নীলকন্ঠ আনন্দ বিদ্যালয়ে পেীছে, শিক্ষিকা পিংকি ও
অভিবাবকদের উপস্থিতিতে ভূল স্বীকার করে ক্ষমা চেয়ে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির আতœসাৎকৃত বাকী
৭২০ টাকা করে সবাইকে ফেরত দিয়েছিলেন।
এ প্রতিবেদক ফোনে জিজ্ঞেস করলে, শিক্ষিকা পিংকির ফোন ধরে অন্যজন জানান, পিংকি নেই। অভিযুক্ত
কর্মকর্তার নাম্বারে ফোন দিলে, জুড়ী উপজেলা প্রকল্পের ট্রেনিং কো অর্ডিনেটর দাবী করে কাওসার
হামিদ জানান, ৭২০ টাকা হল উপবৃত্তি বাবদ এবং সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ বাবদ ১হাজার টাকা করে
শিক্ষার্থীদের প্রদান করা হয়। এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে কো অর্ডিনেটর কাওসার হামিদ জানান,
সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ ফি বাবদ নেয়া হয় ৬০ টাকা। এছাড়া যাতায়াত খরচ নেয়া হয়। দূর্ণীতির
অভিযোগ অস্বীকার করে কাওসার হামিদ জানান, সোনালী ব্যাংকের সাথে উক্ত প্রকল্প জ ঙ ঝ ঈ র চুক্তি
রয়েছে। তবু ও কোন দূর্ণীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।