জালালুর রহমান জুড়ী (মৌলভীবাজার) ঃ
মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশ অবশেষে কিশোরী ফারজানা
জান্নাত রিমা হত্যার পলাতক আসামী দেলোয়ারকে আটক
করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার অফিসার
ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ও পরিদর্শক (তদন্ত) মোঃ
আমিনুল ইসলামের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১২ টায় পুলিশ
তার বাছিরপুর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে থানায়
নিয়ে আসে। জানা যায়, পুলিশ তাকে গ্রেফতারের জন্য উপযুক্ত
অর্থ পুরস্কারসহ নানা রকম সোর্স নিয়োগ করে আগে
থেকেই ফাঁদ পেতে রাখেন। গ্রেফতারের সময় তার অসুস্থ্য মায়ের 
সাথে দেখা করতে এসে পুলিশের ফাঁদে আটক হয়। আটকের পর
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা
স্বীকার করেছে দেলোয়ার। হত্যাকান্ডে তার সহযোগিদের ধরতে ৭
দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, ২৫ অক্টোবর রিমা হত্যাকান্ডে দেলোয়ারকে প্রধান
আসামী করে জুড়ী থানায় মামলা নং-৭ দায়ের করেন রিমার মা।
ছবি সংযুক্ত ঃ জুড়ীতে পুলিশের হাতে আটক দেলোয়ার
জুড়ীতে রিমা হত্যার ঘাতক দেলোয়ার গ্রেফতার
Catagory : মৌলভীবাজার, সিলেট বিভাগ | তারিখ : নভেম্বর, ২০, ২০১৮, ৮:০১ অপরাহ্ণ • ১১ বার পঠিত






