এমদাদুর রহমান চৌধুরী জয়িা//বিএনপি জামায়াত ক্যাডারদের হামলায় পঙ্গু ও ক্যান্সার আক্রান্ত দুইজনসহ ৩জনকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৬ লক্ষ টাকার চেক প্রদান করেছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। সরওয়ার হোসেনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর সাহায্য তহবিল থেকে মঙ্গলবার তাদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। 
অনুদানগ্রহণকারীরা হলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী, একই উপজেলার রণকেলী দক্ষিণ ভাগের মৃত আব্দুল মান্ননের ছেলে জুমেরুজ্জামান। তারা দুজনেই দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন। এছাড়া জামায়াত-শিবির ক্যাডারদের হামলায় আহত গোয়াইনঘাট উপজেলার বৌলগ্রামের মৃত মনোহর আলীর ছেলে ফয়েজ আহমদ।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শরফ উদ্দিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিল্লু, স্বেচ্ছাসেবক লীগের সিলেট জেলা সহ সভাপতি আবু সুফিয়ান পান্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম ওয়াদুদ এমরুল প্রমুখ। বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর তহবিল থেকে সরওয়ার হোসেনের প্রচেষ্ঠায় ৩ জনকে অনুদান
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২০, ২০১৮, ৮:৪০ অপরাহ্ণ • ২ বার পঠিত






