মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজারে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাব ও নাহিদ আহমদ মাহি হত্যার
ঘটনায় দায়েরকৃত মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর
করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের
বিচারক কাজী বাহাউদ্দিন এ নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন
বাদি পক্ষের আইনজীবি এডভোকেট গিয়াস উদ্দিন। তিনি জানান, চাঞ্চল্যকর এই
মামলাটির দায়িত্বভার মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল
আহমদের কাছে ছিল। তিনি অজ্ঞাতনামা আসামীদের এবং মামলার এফায়ার ভুক্ত ২জন
আসামীকে চার্জশীট থেকে বাদ দিয়ে আদালতে প্রতিবেদন দেন। আদালতে বাদী
পক্ষের নারাজির প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট মামলাটির
তদন্তের দায়িত্ব পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআইকে প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যার পর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
মাঠে প্রতিপক্ষের হামলায় নিহত হন মোহাম্মদ আলী শাবাব এবং নাহিদ আহমদ
মাহি। ঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের
নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মৌলভীবাজার
মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।






