আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে পিইসি পরীক্ষার কেন্দ্রে আনন্দ স্কুল’র ৯জন ভুয়া পরীক্ষার্থী সনাক্ত

এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন
ইউনিয়নের বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার ৯জন ভুয়া পিইসি পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা শেষে হল রুম থেকে বের হওয়ার সময় শ্রীমঙ্গল শহরতলীর সুনগইড় আনন্দ
স্কুল, মুসলিমবাগ শাপলা আনন্দ স্কুল ও মুসলিমবাগ আনন্দ স্কুল’র ৯জন ভুয়া পরীক্ষার্থীকে কেন্দ্র সচিব বিমান বর্ধন ও হল সুপারের উপস্থিতিতে সাংবাদিকরা সনাক্ত করেন। বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সনাক্ত হওয়া ভুয়া পিইসি শিক্ষার্থীরা হলো: আকাশ মিয়া (রোল নং: ৪৫৭১), মনির হোসেন (৪৬২৪), ইমরান হোসেন, (৪৫৭৩) শাহেদ মিয়া (৪৫৭০), নুর আলম (৪৫৮৪), সাহেদ মিয়া (৪৫৮৬), রওসন আরা (ম.৪৫৮২), ইভা আক্তার (ম ৪৬৩৩), ফাহমিদা ইসলম (ম ৪৫৭৯)। বিষয়টি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলামকে জানালে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে এব্যাপারে শিগগির কার্যকরি ব্যবস্থা নিবেন বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়টি আমি শুনেছি এবং খুব দ্রুতই প্রয়োজনী
পদক্ষেপ নেয়া হবে। কেন্দ্র সচিব বিমান বর্ধন জানান-বিষয়টি আমি উর্ধতন কর্মকর্তাকে অবগত করেছি। এ বিষয়ে সুনগইড় আনন্দ স্কুল’র প্রধান শিক্ষক, মডেল একাডেমি এন্ড বিএম কলেজের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রীনা মজুমদার বলেন, বিষয়টি অসত্য নয়। আমার প্রতিষ্ঠানের ১জন ছাত্র মনির হোসেন। তার মূল নাম জাহাঙ্গীর। শুধু সার্টিফিকেট দেয়ার জন্যই তাকে সুযোগ দিয়েছি। প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলায় মোট পিইসি পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৮শ জন। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩৩৬ জন।
ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ২৩৪ জন এবং তাদের মধ্যে অনুপস্থিত ছিল ৩০ জন