আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী পালিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দাইখাড়া
টেকনিক্যাল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ
মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর
সভাপতিত্বে আলোচনা সভায় প্রভাষক জাকিরুল ইসলাম,প্রভাষক আবু
রেজা, প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে প্রভাষক ইদ্রিস আলী,
প্রভাষক মানুনুর রশীদ, প্রভাষক রিপন সরদার, আত্রাই প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক
সাংবাদিক নাজমুল হক নাহিদ, খালেক হাসান, হারুন অর রশীদ,আবু
বকর সিদ্দিক,জহুরুল ইসলাম, আফাজ উদ্দিন, মোঃ রফিকুজ্জামান (মানিক)
প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মহানবী সা: এর জীবনী ও কমের্র উপর
আলোচনা বিশেষ করে ইসলামি শান্তি প্রগতি, সৌহার্দ, সহিষ্ণুতা,
বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব
আরোপ করে এবং মহানবীর আদর্শ পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয়
ক্ষেত্রে বাস্তবায়নের আহবান জানানো হয়।