আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে নানা কর্মসূচিতে সশস্ত্র বাহিনী দিবস পালন

সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে ১৭ পদাতিক ডিভিশনের শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেন মাল্টিপারপাস শেডে অতিথিদের নিয়ে কেক কাটেন
কমান্ড্যান্ট এসআইএন্ডটি মেজর জেনারেল মো. নাঈম আশরাফ চৌধুরী এসবিপি, ওএসপি, পিএসসি। এরপর বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং তাদের হাতে তুলে দেয়া হয় উপহার। এ
সময় মুক্তিযুদ্ধকালীন নানা ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। সশস্ত্র বাহিনীর দিবসের আলোচনা সভায় বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান
কমান্ড্যান্ট এসআইএন্ডটি মেজর জেনারেল মো. নাঈম আশরাফ চৌধুরী। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের সময় সিলেটবাসীর অসীম সাহসিকতা, সহযোগীতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত সিলেট অঞ্চলের বীর
মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি জানান বিন¤্র শ্রদ্ধা।তিনি আরো বলেন, সশস্ত্র বাহিনী দিবস বাঙ্গালী জাতির ইতিহাসে এক গৌরবজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে পাক হানাদার
বাহিনীর বিরুদ্ধে সাড়াশি আক্রমণ শুরু করে। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা মহান বিজয় অর্জন করি। পৃথিবীর মানচিত্রে জায়গা পায় এক নতুন রাষ্ট্র ‘বাংলাদেশ’। ১৯৭১ সালের সেই বীর সেনানিদের প্রতি শ্রদ্ধাস্বরূপ
প্রতি বছর ২১ নভেম্বর যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে।
তিনি দেশের উন্নয়ণে সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টার কথা ও দেশের সুনাম বৃদ্ধিতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের কঠোর আত্মত্যাগের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোন
দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জঙ্গী দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতিগঠনমূলক কর্মকান্ডসহ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল
করছে বলে তিনি সকলকে অবহিত করেন