আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত বাইকসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে ছিনতাইকৃত ১ লাখ ১৫ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরবাইকসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। মৌলভীবাজার মডেল থানায় আজ ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়- গত ১৭ নভেম্বর বিকাল ৩টার দিকে স্থানীয় এনজিও কর্মকর্তা ১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে মোটরবাইকযোগে সদর উপজেলার শিমুলতলা এলাকা দিয়ে
যাবার সময় অন্য একটি মোটরবাইকে থাকা ৩ ছিনতাইকারী তার গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে উক্ত টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইকারীরা মনু ব্যারেজ এলাকা দিয়ে পালিয়ে যাবার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পরে। পুলিশ সিসি ক্যামেরা ছবি দেখে ছিনতাইকারী দলের সদস্য সদর উপজেলার সরকার বাজার এলাকার সুজিত দাস (২৪)-কে সনাক্ত করে গত ২১ নভেম্বর বুধবার রাতে তাকে আটক
করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য ৩ ছিনতাইকারী, শহরের সুলতানপুর এলাকার সৈয়দ মোজাহিদ (২৮), বনশ্রী একালার মো. কামরুল খাঁন (২৪) ও শহরতলীর রায়শ্রী এলাকার মো. ইমরান (২৫)-কেও আটক করে।সদর থানার উপ-পরির্দশক সাব্বির আহমদ জানান- ৩ ছিনতাইকারী মোটরবাইকে ছিল এবং সহযোগী হিসেবে ১ ছিনতাইকারী ঘটনাস্থলের অদুরে উপস্থিত ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরা সবাই পেশাদার ছিনতাইকারী