আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেট ৪-এর নৌকার মাঝি হতে চান অধ্যক্ষ ফজলুল হক্ব

আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট (সিলেট) থেকে :: দেশের বৃহৎ সংসদীয় আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত) সিলেট-৪ আসন। দেশের উন্নয়নের রুপকার এবং পর্যটনকেন্দ্র ও খনিজ সম্পদে ভরপুর এই আসনটি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারদেশের ন্যায় সিলেট-৪ আসনেও চলছে নির্বাচনী প্রচারণা। বৃহৎ এই আসনের নৌকার মাঝি হতে চান গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক। ইতোমধ্যে তিনি আওয়ামীলীগ এর দলীয় প্রতিক নৌকার নমিনেশন দাখিল করেন এবং ২২ নভেম্বর ২০১৮ ইং, বৃহস্পতিবারে সাংবাদিক আবু তালহা তুফায়েলের সাক্ষাতকারে বলেন, আমি পূর্বেও নমিনেশন দাখিল করলে নেত্রীর নির্দেশে দলের বাছাইকৃত প্রার্থীর পক্ষ হয়ে মাঠে কাজ করি।
তিনি ছাত্রজীবন থেকেই মুজিবীয় আদর্শকে লালন করে আসছেন। গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম ভার্সিটি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য পদে আছেন। তাছাড়া তিনি ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন।

সাক্ষাতকারে তিনি বলেন, নেত্রী আমাকে পূর্বে নমিনেশন তোলতে বলেন, আমি সেই কথামত নমিনেশন তোলে আনি এবং দলের বাছাইকৃত প্রার্থীর পক্ষে কাজ করি। এখন আমি আশাবাদী, আমাকে দল সম্মান করবে এবং আমি এই আসনের হাল ধরতে পারবো। খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং শিক্ষাব্যবস্থা, আধুনিক শিল্পায়ন ইত্যাদি এসবক্ষেত্রে সচেতন থাকবো।