ভুমিরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিয়ানীবাজারের জলঢুপ গ্রামের সংখ্যালঘু পরিবারের সদস্য বিনয় ভুষন সেনদাস। বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে তিনি এ দাবি জানান। স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন- জমি নিয়ে দীর্ঘ দিন ধরে তার সঙ্গে একই এলাকার জমসেদ আলী, আব্দুস শহীদ কয়েকজনের বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে আদালতে মামলা চলছে। এই মামলা এখনো বিচারাধীন।
এই অবস্থায় ২৬শে সেপ্টেম্বর আব্দুস শহিদ ও জমসেদ আলী তার
লোকজন বিনয় ভুষন সেনদাসের বাড়িতে হামলা চালায়। পরদিন তারা বসত বাড়ি সংলগ্ন পশ্চিমের ছাড়াবাড়িতে হামলা চালিয়ে টিলা কেটে ঘর তৈরী করে ফেলে। এ ঘটনায় আদালতে নজরে দিলে আদালত থেকে তদন্ত করা হয়। কিন্তু তদন্ত কমিটি ঘটনাস্থলে যাওয়ার আগের দিন তারা আবারো হামলা চালিয়ে ৪০ লাখ টাকার কৃষি ফসল ধ্বংস করে।স্মারকলিপিতে বিনয় ভুষন সেনদাস এই অবস্থায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন বলে জানান। জানান-
পৈতৃক স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। এজন্য সংখ্যালঘু পরিবারের ভুমি রক্ষায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন
বিয়ানীবাজারে ভুমি রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে সংখ্যালঘু পরিবারের স্মারকলিপি পেশ
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৩, ২০১৮, ২:৪৬ অপরাহ্ণ • ১১ বার পঠিত






