শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ এম এস বি ইসলামিক সেন্টারের বার্ষিক শিক্ষা সফর গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল
সাড়ে ৮টায় সেন্টারের প্রিন্সিপাল শুয়াইবুর রহমান চৌধুরীর নেতৃত্বে শিক্ষার্থীরা অতিথিদের নিয়ে শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার দেশের দ্বিতীয় জলবন ‘রাতারগুল’ হয়ে সিলেট শহরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। পরে রাত ১০টায়
অতিথিবৃন্দদের নিয়ে সেন্টারের শিক্ষার্থীরা শ্রীমঙ্গলে ফিরে আসেন।এবারের বর্ণিল শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কদমতলীস্থ এম এস বি ফাউন্ডেশন ও কুইন্স টাওয়ার প্রা. লি.-এর চেয়ারম্যান আলহাজ্ব
এম এস আর শাহনুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি-১ ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, এম এস বি ফাউন্ডেশন ও কুইন্স টাওয়ার প্রা. লি.-এর সাধারণ সম্পাদক
পাবেল আহমদ, সহ-সাধারণ স¤পাদক গিয়াস উদ্দিন, মো. জাকির হোসেন, শিক্ষক তাফাজ্জল হুসাইন শাহিন, আমজাদ হোসাইন এবং জুনেদ আহমদ চৌধুরী।এম এস বি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল শুয়াইবুর রহমান চৌধুরী বলেন,
‘মানুষকে সৎ স্বভাব সম্বন্ধে অবহিত হতে এবং নিজেদের খারাপ বা মন্দ স্বভাব সংশোধনের উদ্দেশ্যে ভ্রমণ করা উচিত। মানুষ যখন নিজ গন্ডির মধ্যে অবস্থান করতে থাকে তখন মানুষ নিজেকে একটি নিজস্ব গণ্ডির মাঝে ভালো ও সৎ স্বভাব বলে মনে করে। ভ্রমণে বের হলে মানুষের চরিত্রের গুপ্ত আবরণ খসে পড়ে এবং নিজের সংশোধনের দ্বার উন্মোচিত হয়। ভ্রমণে মানুষের সামনে এমনসব ঘটনা ধরা পড়ে যাতে করে সে
ju
নিজের হিংসা-বিদ্বেষ, খারাপ স্বভাব, দুর্বলতা ইত্যাদি বুঝতে পারে। তাই পবিত্র হওয়ার জন্য ভ্রমণ করা উচিত। মহান আল-াহ তা’আলা ভ্রমণের দিকে মানব জাতিকে আহ্বান করেছেন, ‘তোমরা আসমান ও ভূমণ্ডলের রাজ্যগুলোর প্রতি এবং ওইসব বস্তুর প্রতি যা আল-াহ সৃষ্টি করেছেন। চেয়ে দেখছ না?’
জল-স্থল, পাহাড়-পর্বত, উন্মুক্ত মাঠ, নব নব শহর এবং বিশ্ব চরাচরে আল-াহ সৃষ্ট নানা জাতীয় জীব-জন্তু, উদ্ভিদ প্রভৃতি সৃজনে আল-াহ বিস্ময়কর সৃষ্টিকৌশল ও শিল্পনৈপুণ্য দর্শন করা এবং এ সবই যে স্বীয় সৃষ্টিকর্তা আল-াহ তা’আলার
পবিত্রতা বর্ণনা করছে ও তার একত্বের সাক্ষ্য প্রদান করছে, তা উপলব্ধি করাই ভ্রমণের উদ্দেশ্য। হাদিসে বর্ণিত : যে ব্যক্তি ইল্ম শিক্ষার জন্য গৃহ থেকে বের হয়, সে ফিরে না আসা পর্যন্ত আল-াহর পথে চলতে থাকে।
শ্রীমঙ্গল এম এস বি ইসলামিক সেন্টারের শিক্ষা সফর
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৩, ২০১৮, ১১:১৪ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






