আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আত্রাইয়ে ব্যানার, ফেস্টুন উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নির্বাচন
কমিশনের নির্দ্দেশনা অনুযায়ী নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের সকল ধরনের ব্যানার, পোস্টার ও ফ্যেস্টুন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।শুক্রবার (২৩ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী লিটন চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।অভিযানে আত্রাইয়ে সম্ভাব্য প্রার্থী কর্তৃক নির্মিত
নির্বাচন সংক্রান্ত সড়কের উপর নির্মিত গেইট খোলে ফেলা
হয়েছে এবং পোস্টার ও ব্যানার ও অপসারণ করা হয়েছে। প্রার্থীরা কেউ কেউ নিজ উদ্যোগে করেছেন।সরেজমিনে উপজেলার বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায়, যে সমস্ত
স্থানে গেইট ছিল, সেখানে কোন গেইট নেই। গাছে বা
বিদ্যুতের খুঁটির উপর যে সমস্ত পোস্টার ছিল তাও খোলে ফেলা হয়েছে। উপজেলা মোটামুটি পরিস্কার পরিচ্ছন্ন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী লিটন চন্দ্র দে বলেন, যতদিন পর্যন্ত
একটি অবৈধ পোস্টার, ব্যানার ও বিলবোর্ড থাকবে ততদিন
আমাদের অভিযান অব্যাহত থাকবে