আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ওমরাহ হজে পালিয়ে যাওয়া আসামী সিলেট ওসমানী বিমানবন্দরে গ্রেফতার

ওমরাহ হজে পালিয়ে যাওয়া আসামী নজরুল ইসলাম আকঞ্জীকে (৫২) গ্রেফতার করা হয়েছে। ২৩ নভেম্বর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাহুবল মডেল থানার এসআই শহীদুল ইসলাম নেতৃত্বে তাকে গ্রেফতার পুলিশ। গত ১৯ নভেম্বর সোমবার বাহুবল মডেল থানায় নজরুল ইসলাম আকঞ্জীকে ১নং আসামী করে ৫ জনের
নামে একটি সাধারণ ডায়রী করা হয়। যার নং- ১৮, তাং- ১৯/১১/২০১৮। জানা যায়, নজরুল ইসলাম আখঞ্জী হবিগঞ্জ জেলার বাহুল থানার সুকচর ২নং ওয়ার্ডের বাসিন্দা। ২৪ অক্টোবর গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম
আকঞ্জী আল মনসুর এয়ার সার্ভিস থেকে ৭৮ হাজার টাকা প্যাকেজে বাংলাদেশ বিমানে সিলেট-ঢাকা-জেদ্দা ফ্লাইটে ১৪ দিনের জন্য উমরাহ পালনে যান। তাকে অনেক চেষ্টা করেও সেখান থেকে ফেরত আনতে পারেনি আল মনসুর ট্রাভেলস কর্তৃপক্ষ। পরে নজরুল ইসলামের স্ত্রী নুরুন নাহারের
সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ৩ লক্ষ টাকা প্রদান করা হলে, ২ দিনের মধ্যে সে দেশে ফেরত আসবে। তাদের এই শর্তে রাজি হয়ে ট্রাভেলস কর্তৃপক্ষ ৩নং আসামী একই গ্রামের আব্দুর রশীদের হাতে ৩ লক্ষ টাকা প্রদান করে। পরে ২৩ নভেম্বর ১নং আসামী নজরুল ইসলাম আখঞ্জী সিলেট এমএসজি ওসমানী বিমানবন্দরে আসলে তাকে গ্রেফতার করে
বাহুবল মডেল থানা পুলিশ