কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার জেলা পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় ডাঃ মোঃ মামুনুর রশীদকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা মৌলভীবাজারের শ্রীমঙ্গল এল এম এ এফ পল্লী চিকিৎসক সেন্টারের সুযোগ্য পরিচালক ডাঃ মোঃ মামুনুর রশীদকে মৌলভীবাজার জেলা পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল এল এম এ এফ পল্লী চিকিৎসক সেন্টারের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ১০ ঘটিকায়, শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে শ্রীমঙ্গল এল এম এ এফ পল্লী চিকিৎসক সেন্টারের সুযোগ্য পরিচালক ডাঃ মোঃ মামুনুর রশীদকে মৌলভীবাজার জেলা পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল এল এম এ এফ পল্লী চিকিৎসক সেন্টারের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।এতে সভাপতিত্ব করেন ডাঃ রাধাকান্ত দাস, সভাপতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখা ও মোঃ আব্দুল কাদিরের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ গোপেন্দ্র আচার্য্য রানু, সভাপতি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, সিলেট বিভাগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মফিদুল ইসলাম মসিদ, সাধারন সম্পাদক বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মৌলভীবাজার জেলা, ডাঃ তাহমিদ হাসান চৌধুরী, সাব এসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রীমঙ্গল উপজেলা, ডাঃ মোছাঃ নারগীস আক্তার, সহকারী পরিচালক, এল এম এ এফ সেন্টার, শ্রীমঙ্গল, ডাঃ আয়েশা খানম, মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, মৌলভীবাজার জেলা,
ডাঃ মাহবুবুল আলম স্বপন, অধ্যক্ষ মডেল একাডেমী, শ্রীমঙ্গল, মোঃ আকরামুল কবির, প্রধান শিক্ষক কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওঃ মোঃ দেলওয়ার হুসাইন আল কাদরী, সাধারন সম্পাদক বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট, শ্রীমঙ্গল উপজেলা, মোঃ আশরাফুল খাঁন রুহেল, সহ-সভাপতি বাংলাদেশ ছাত্র সেনা, মৌলভীবাজার জেলা, ডাঃ মোঃ শামসুর রাহমান প্রমুখ।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এল এম এ এফ শ্রীমঙ্গল ট্রেনিং সেন্টারের প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী বৃন্দ
ডাঃ মোঃ মামুনুর রশীদকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৩, ২০১৮, ৪:৫০ অপরাহ্ণ • ৪ বার পঠিত






