আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরো একজনকে সরওয়ার হোসেনের চেক প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে অসুস্থ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাজলুকে দুই লক্ষ টাকার চেক প্রদান করলেন কানাডা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক সরওয়ার হোসেন। তার একক প্রচেষ্ঠায় শুক্রবার এই চেক হস্তান্তর করা হয়। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সরওয়ার হোসেন বিভিন্ন সময়ে একক প্রচেষ্ঠায় সিলেটের বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহযোগিতা করে আসছেন। এর আগে জামায়াত-শিবির ক্যাডারদের হামলায় পঙ্গুত্ব বরণকারী ও
ক্যান্সার আক্রান্ত দুইজনসহ ৩জনকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৬ লক্ষ টাকার চেক প্রদান করেন তিনি অনুদানগ্রহণকারীদের মধ্যে ছিলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন
আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী, একই উপজেলার রণকেলী দক্ষিণ ভাগের মৃত আব্দুল মান্ননের ছেলে জুমেরুজ্জামান। তারা দুজনেই দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন। এছাড়া জামায়াত-শিবির ক্যাডারদের হামলায় আহত গোয়াইনঘাট উপজেলার বৌলগ্রামের মৃত মনোহর আলীর ছেলে ফয়েজ আহমদ। বিজ্ঞপ্তি