বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য ভাড়া, স্থায়ী স্ট্যান্ড
ও রেশনিং চালুর দাবি
মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৪৫৩-এর কোদলীপুল আঞ্চলিক
কমিটির কর্মীসভা থেকে বাজারদরের সাথে সঙ্গতি রেখে রিকশা শ্রমিকদের ন্যায্য ভাড়ার
তালিকা প্রদান, স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালুর দাবি জানানো
হয়েছে। ২৩ নভেম্বর শুক্রবার রাত ৭ টার সময় মোস্তফাপুর এলাকায় রিকশা শ্রমিক ইউনিয়নের
কোদালীপুল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জমিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত 
কর্মীসভা থেকে এই দাবি জানানো হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল ও
মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩ এর সভাপতি মোঃ সোহেল
মিয়া। সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫
এর কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-
সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন ও কোষাধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দিন, কালেঙ্গা আঞ্চলিক
কমিটির সভাপতি মোঃ শাহজাহান আলী, কোদালীপুল আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ
ইলিয়াস হাওলাদার, কোষাধ্যক্ষ জিতু মিয়া, সদস্য আলফূ মিয়া, শাবুদ্দিন আহমেদ, আব্দুর রহমাস,
জব্বার মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন গ্রাম্য জোতদার মহাজনের শোষণে জমি-জমা হারিয়ে
জীবিকার তাগিদে শহরে এসে মধ্যযুগীয় কায়দায় মানুষ হয়ে মানুষ টেনে নেওয়ার মত
অমানবিক পেশার মাধ্যমে যাত্রী সাধারণের সেবা করলেও তার প্রতিদানে আমরা রিকশা শ্রমিকরা
ন্যায্য ভাড়া পাই না। চাল, আটা, ডাল, তেল, লবন, চিনি, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয়
জিনিসপত্রের দাম কয়েকগুণ বাড়লেও আমরা বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়ার তালিকা
প্রদান করা হয়নি। এমতাবস্থায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমরা মানবেতর জীবন
যাপন করতে বাধ্য হচ্ছি। আমাদের জীবন ও জীবিকার প্রশ্নটি কখনও ভোট শিকারী
প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্ব পায়নি। ভোট আসলেই নানারকম মার্কা ও আর
প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে তারা আমাদের কাছে আসেন, আর ভোট শেষ হলেই তারা আমাদের
চিনতে পারেন না। তাই সরকারের পরিবর্তন ঘটলেও আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না, যারা
ভোট নেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হলেও আমাদের অবস্থা দিন দিন শুধু খারাপই হয়। এর কারণ
প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা ধারাবাহিকভাবে ধনিক-বনিক, শোষক-শাসক শ্রেণির স্বার্থ রক্ষা করে
চলে। বাংলাদেশ একটি নয়াউপনিবেশিক-আধাসামন্তবাদী দেশ। এদেশের শ্রমিক-কৃষক-
জনগণের ঘাড়ের উপর চেপে বসে আছে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ-আমলা মুৎসুদ্দি পুঁজিবাদের
নির্মম শোষণ ও শাসন। তাই এর বিপরীতে শ্রমিক শ্রেণির দায়িত্ব হচ্ছে শোষণ মুক্তির লক্ষ্যে
দাবি প্রতিষ্ঠার সংগ্রামের সাথে প্রচলিত শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের সংগ্রামকে
অগ্রসর করা।
সভা থেকে বাজারদরের সাথে সঙ্গতি রেখে রিকশা শ্রমিকদের ন্যায্য ভাড়ার তালিকা প্রদান,
জুলুম-নির্যাতন বন্ধ, স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালু, চালসহ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে কমানো, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনাড়প্রত্যাহার ও সংশোধিত শ্রমআইন বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবি
জানানো হয়।
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের সভা
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৪, ২০১৮, ৭:৩৬ অপরাহ্ণ • ২ বার পঠিত






