আব্দুল বাছিত খান মৌলভীবাজার ::
বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া ১নং রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কালেঙ্গা শাখা কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়।কালেঙ্গা বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে ২৩ ননভেম্বর বেলা ২ঘটিকা থেকে বিকাল ৪টা পর্যন্ত আলোচনা অনুষ্টিত হয়।বাদ আছর শত শত মুসল্লিদের উপস্তিতিতে র্যালি বের হয়ে কালেঙ্গা বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।কালেঙ্গা ওয়ার্ড তালামিযের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে জুবেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা তালামিযের সাংগঠনিক সম্পাদক হুসেন
সাইদুল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলা তালামিযের সদস্য জুবায়েদ আলী,হাফিজ আলমাছুর রহমান সভাপতি ১নং রহিমপুর ইউপি তালামিয ও সাধারণ সম্পাদক মো:আব্দুর নুর প্রমুখ।সব শেষে বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে হাফিজ আব্দুল বাছিত খানের মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়
রহিমপুর ইউপির কালেঙ্গা তালামিযের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৪, ২০১৮, ৭:৪৪ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






