গতকাল শনিবার ২৪নভেম্বর নগরীর এক অভিজাত হোটেলে প্রাইম ব্যাংক লিঃ সিলেটের আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেট অঞ্চলের ২২টি শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক লিঃ হেড অব এ.এম.এল এন্ড সি.এফ. টি ডিভিশন ও ডেপুটি ক্যামেলকো আফজাল হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক লিঃ এর সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আবু আশরাফ সিদ্দিকী প্রমুখ
সিলেটে প্রাইম ব্যাংক লিঃ এর মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয় কর্মশালা অনুষ্ঠিত
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৪, ২০১৮, ১১:১২ পূর্বাহ্ণ • ৪ বার পঠিত






