আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

এমপি ইসরাফিল আলম’র নৌকার মনোনয়ন নিশ্চিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে একটানা তৃতীয় বারের মতো এমপি ইসরাফিল আলমের আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় আত্রাই-রাণীনগরে আনন্দের বন্যা বয়ছে। চলছে মিষ্টি বিতরণের উৎস।রবিবার সকালে কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়ন নিশ্চিত এর খবর পেয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক মোল্লা বিভিন্ন টিভি চ্যানেল ও গণমাধ্যমের বরাদ দিয়ে জানান, গতকাল কেন্দ্রীয় ভাবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ঘোষনা করা হয়েছে। এতে ৫১,নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বর্তমান এমপি ইসরাফিল আলম এর নাম ঘোষনা করা হলে দুই উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অংগ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন। এরপর দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এমপি ইসরাফিল আলমের পক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক মোল্লা রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
উল্লেখ্য, এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোট ৭ জন দলীয় মনোনয়ন উত্তোলন করেন। এর মধ্যে বর্তমান এমপি ইসরাফিল আলমকে তৃতীয় বারের মতো মনোনিত করে নাম ঘোষনা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ।