সিলেটের কালীঘাটের শ্রীশ্রীজগন্নাথ জিউর আখড়ায় সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তন মহোৎসব আজ ২৬ নভেম্বর সোমবার থেকে শুরু হবে। আজ থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সঙ্গীতময় ভাগবত কথা কীর্ত্তন পরিবেশন করা হবে। পাঠ ও কীর্ত্তন পরিবেশন করবেন বৃন্দাবন ভারতের সিটিএস মন্দিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রীযুক্ত ভক্তিস্বরূপ দামোদর মহারাজ। এই পাঠ ও কীর্ত্তন আগামী ২ ডিসেম্বর পর্যন্ত পরিবেশন করা হবে। আগামী ৩ ডিসেম্বর সোমবার রাত ৮টায় ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। পরিবেশনায় বিয়ানীবাজারের দেউলগ্রামস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার শ্রী স্বরূপ দাস মোহন্ত। ৪ ও ৫ ডিসেম্বর মঙ্গল ও বুধবার ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন পরিবেশিত অনুষ্ঠিত হবে।
৬ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের সমাপনান্তে শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশিত হবে। আগামী ৭ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টায় শ্রীনাম কীর্ত্তনসহ নগরপক্রিমা, ভোর ৭টায় লীলাকীর্ত্তন সমাপন হরিলুট, সকাল ১১টায় দধিভান্ড ভঞ্জন, কুঞ্জনসহ ও জলকেলী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে ভোগরাগঅন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রীনামসুধা পরিবেশনায়- নবসখী সম্প্রদায় কোটারীপাড়া, ললীতা সখী সম্প্রদায় খুলনা, সুখী সম্প্রদায় গোপালগঞ্জ, চন্দ্রাবলি সম্প্রদায় বরিশাল, মানব কল্যাণ সম্প্রদায় কুমিল্লা, আদি আশ্রম সম্প্রদায় মৌলভীবাজার। অষ্ট্রকালীন লীলা কীর্ত্তন পরিবেশনায় সুধাকরি- রাধেশ্যাম লীলাকীর্ত্তন সম্প্রদায় ভারতের শ্রীমতি পারুল নস্কর, সাতক্ষীরার ভক্তিমতি পারুল বালা দাসী, ভারতের গৌরহরি সম্প্রদায়ের শ্রীমতি সুষমা রায়। সপ্তাহ ব্যাপী পাঠসহ ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তন মহোৎসবে সবস্তরের গৌরভক্তবৃন্দকে স্বত:স্ফুর্তভাবে উপস্থিত থাকার জন্য বন্দরবাজার মহাজনপট্টি কালিঘাট সার্বজনীন শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
কালীঘাটের জগন্নাথ জিউর আখড়ায় গীতা পাঠ ও হরিনাম সংকীর্ত্তন আজ শুরু
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৫, ২০১৮, ৭:০৩ অপরাহ্ণ • ৭ বার পঠিত






