আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সুবিধা বঞ্চিতদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন মঈনুল ইসলাম ফয়সাল

মহানগর ছাত্রলীগ নেতা হাবিব তালুকদারের জন্মদিনে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর রোববার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদে মাঝে শিক্ষা উপরণ তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক উপ সম্পাদক মঈনুল ইসলাম ফয়সাল সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় কেক কেটে ছাত্রলীগ নেতা হাবিব তালুকদারের জন্মদিন উদযাপন করা হয়। সিলেট ল’ কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন তালুকদারের সভাপতিত্বে ও ল’ কলেজ ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের
সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সজিব চৌধুরী, রনি চক্রবর্তী, ল’ কলেজ ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক রাজিব পাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, লতিফুর
রহমান লতিফ, তুষার কপালী, উজ্জ্বল আহমদ, রায়হানুর রহমান রায়হান, নুর হোসেন, বাদল সরকার, রনি সরকার, ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সিয়াম আহমদ বাপ্পী, সহ সভাপতি স্বদেশ রঞ্জন দাস, আবিদ হোসেন, হুমায়ুন তালুকদার মো. রনি আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৪০জন শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, জামিতি বক্স, কলম ইত্যাদি শিক্ষা উপকরণ দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি