আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কালীঘাটের জগন্নাথ জিউর আখড়ায় গীতা পাঠ ও হরিনাম সংকীর্ত্তন আজ শুরু

সিলেটের কালীঘাটের শ্রীশ্রীজগন্নাথ জিউর আখড়ায় সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তন মহোৎসব আজ ২৬ নভেম্বর সোমবার থেকে শুরু হবে। আজ থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সঙ্গীতময় ভাগবত কথা কীর্ত্তন পরিবেশন করা হবে। পাঠ ও কীর্ত্তন পরিবেশন করবেন বৃন্দাবন ভারতের সিটিএস মন্দিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রীযুক্ত ভক্তিস্বরূপ দামোদর মহারাজ। এই পাঠ ও কীর্ত্তন আগামী ২ ডিসেম্বর পর্যন্ত পরিবেশন করা হবে। আগামী ৩ ডিসেম্বর সোমবার রাত ৮টায় ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। পরিবেশনায় বিয়ানীবাজারের দেউলগ্রামস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার শ্রী স্বরূপ দাস মোহন্ত। ৪ ও ৫ ডিসেম্বর মঙ্গল ও বুধবার ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন পরিবেশিত অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের সমাপনান্তে শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশিত হবে। আগামী ৭ ডিসেম্বর শুক্রবার ভোর ৬টায় শ্রীনাম কীর্ত্তনসহ নগরপক্রিমা, ভোর ৭টায় লীলাকীর্ত্তন সমাপন হরিলুট, সকাল ১১টায় দধিভান্ড ভঞ্জন, কুঞ্জনসহ ও জলকেলী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে ভোগরাগঅন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ্রীনামসুধা পরিবেশনায়- নবসখী সম্প্রদায় কোটারীপাড়া, ললীতা সখী সম্প্রদায় খুলনা, সুখী সম্প্রদায় গোপালগঞ্জ, চন্দ্রাবলি সম্প্রদায় বরিশাল, মানব কল্যাণ সম্প্রদায় কুমিল্লা, আদি আশ্রম সম্প্রদায় মৌলভীবাজার। অষ্ট্রকালীন লীলা কীর্ত্তন পরিবেশনায় সুধাকরি- রাধেশ্যাম লীলাকীর্ত্তন সম্প্রদায় ভারতের শ্রীমতি পারুল নস্কর, সাতক্ষীরার ভক্তিমতি পারুল বালা দাসী, ভারতের গৌরহরি সম্প্রদায়ের শ্রীমতি সুষমা রায়। সপ্তাহ ব্যাপী পাঠসহ ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্ত্তন মহোৎসবে সবস্তরের গৌরভক্তবৃন্দকে স্বত:স্ফুর্তভাবে উপস্থিত থাকার জন্য বন্দরবাজার মহাজনপট্টি কালিঘাট সার্বজনীন শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।