আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

মেট্রোপলিটন রোটারী ক্লাবের রোটারী ফাউন্ডেশন সেমিনার

এমদাদুর রহমান চৌধুরী জিয়া//পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী বলেছেন, রোটারী ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে রোটারিয়ানদের মাধ্যমে বিশ্ব সমঝোতা, সহমর্মিতা ও শান্তি স্থাপন করা। এজন্য রোটারী ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নে এবং দারিদ্র বিমোচনে কার্যক্রম গ্রহণ করে থাকে। যাতে এর মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। রোটারী ফাউন্ডেশন বিশ্বের যে কোন স্থানে মানবতার সেবামূলক কার্যক্রম পরিচালনায় আর্থিক অনুদান প্রদান করে থাকে। সারাবিশ্ব ব্যাপী পোলিও নির্মূলে এবং শান্তি স্থাপনে ও রোটারী কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল আম্বরখানায় একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে রোটারী ফাউন্ডেশন সেমিনারে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব প্রেসিডেন্ট মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ওক্লাব সেক্রেটারী ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল, ডেপুটি গভর্নর মো. কবির উদ্দিন, ক্লাবের এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান আজিজুর রহমান প্রমুখ।