বিশ্বনাথ নতুন বাজার, বিশ্বনাথ, সিলেট।বিশ্বনাথ উপজেলায় মোঃ শামছূল হক মোল্লা ৫ম বারের মত শ্রেষ্ঠ সমবায় নির্বাচিত“সমবায় ভিত্তিক সমাজ গড়ি” “টেকশই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথ উপজেলায় ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।এতে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কৃতি সন্তান , সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা ও দৈনিক লেখক ও গবেষক মোঃ শামছুল হক মোল্লাকে- উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় পক্ষ থেকে -২০১৭ইং সালে শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত করা হয়।এছাড়াও তিনি সমবায় ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে একনিষ্ঠ ভাবে সততার সহিত মাহতাবপুর মৎস্য আড়ৎদার ও ক্ষুদ্র ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিঃ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে তিনি সমবায় ভিত্তিক বিভিন্ন গ্রন্থ রচিত করেছেন। তার গ্রন্থগুলো সিলেটের বিভিন্ন লাইব্রেরীতে সৌজন্য কপি হিসেবে বিতরণ করা হবে। তাছাড়াও তিনি স্কুল ও মসজিদ আরো বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।উল্লেখ্য যে, বিশ্বনাথ উপজেলা সমবায় ফোরাম হতে গুণীজন সম্বর্ধনা- ২০১৮ ইং প্রদান করা হয়
মোল্লা ৫ম বারের মত শ্রেষ্ঠ সমবায়
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৬, ২০১৮, ১১:৫৯ পূর্বাহ্ণ • ২ বার পঠিত







