জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুলনার উপকুলীয় এলাকায় নদী ভাঙন তীব্র হচ্ছে। ভাঙনে বদলে যাচ্ছে এলাকার প্রকৃতি। বিলীন হয়েছে অনেক জনপদ। বিপর্যয় ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণ ও জলবায়ু উদ্বাস্তুদের পূর্নবাসনের দাবি স্থানীয়দের। খুলনার উপকূলীয় এলাকার অন্তত ১০ নদী পাড় ভাঙছে। বিলীন হচ্ছে জমি, ঘরবাড়ি, গাছপালা ও বাস্তাঘাট।স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই নদী ভাঙনে মানুষ উদ্বাস্তু হচ্ছে কিন্তু ভাঙ্গন রোধে কার্যকর কোন উদ্যোগ নেই। এবারও বর্ষা শুরুর পর থেকে আতঙ্কে এলাকার ১০ লাখের বেশি মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বিপর্যয় চরম রূপ নিচ্ছে। তবে, নদী ভাঙ্গনরোধে উদ্যোগ নেয়ার কথা বলছে প্রশাসন।নদীগর্ভে জনপদ বিলীন হতে থাকায় বাড়ছে উদ্বাস্তু মানুষের সংখ্যা। তাই ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ বা স্থায়ী কোন ব্যবস্থা নেয়ার দাবি উপকূলবাসীর।চ্যানেল আ







