আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ২৭ নভেম্বর বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, খাদ্য পণ্যে রং ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে হাসান মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকা, মামুনের মুরগির দোকানকে ৫শত টাকা, পারভেজের মাছের দোকানকে ৫ শত টাকা, আজিজ মিয়ার মাছের দোকানকে ৫ শত টাকা, শামীম মিয়ার ফলের দোকানকে ৩ শত টাকা, উজান ভাটি রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকাসহ মোট ৭ হাজার ৮ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন বড়লেখা থানার পুলিশ ফোর্স। এছাড়াও পৌরমার্কেটে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীদের উপস্থতিতে ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে একটি গণশুনানী আয়োজন করা হয়। উক্ত গণশুনানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে সচেতন হওয়ার জন্য আহবান করেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য উপস্থিত
সকলকে অনুরোধ জানান।