আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

যেসব আসনে ইভিএম

লটারীর মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে তা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন-ইসি।আসনগুলো হলো: ঢাকা-১৩, ঢাকা-৬, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। ৪৮ আসনের মধ্যে থেকে লটারীর মাধ্যমে এসব আসন বেছে নেওয়া হয়েছে।এর আগে নির্বাচন কমিশনের ৪০তম সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বল্প পরিসরে মোট ছয়টি অাসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ২৮ নভেম্বর লটারির মাধ্যমে শহর অঞ্চলের কোন কোন কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা নির্ধারণ হবে এমন ঘোষণা দেয়া থাকলেও আজকেই ওই ছয়টি আসনের কথা উল্লেখ্য করা হয়।ইভিএম কেন্দ্রের কারিগরি সহায়তায় থাকবে সেনাবাহিনী।ইভিএম ব্যবহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের ৪০তম সভায় সিদ্ধান্ত হয় ডিসেম্বরের নির্বাচনে সারাদেশের তিনশ’ আসনের ৪০ হাজার ২শ’ কেন্দ্রের মধ্যে ছয়টি আসনের ৯শ‘টি কেন্দ্রে -ইভিএম ব্যবহার করা হবে।