আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কুলাউড়ায় মহাজোটের প্রার্থী এম এম শাহীনের মনোনয়ন জমা

মৌলভীবাজার কুলাউড়া আসনে মহাজোটের (যুক্তফ্রন্ট থেকে)
প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি ও
বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন। তিনি
মনোনয়ন জমাদানের শেষ দিন ২৮ নভেম্বর সহকারি রিটার্নিং
অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল
লাইছ এর কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এসময় বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তি মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। কুলাউড়ার মানুষকে নিয়ে উন্নয়ন, শান্তি-শৃংখলা বজায় রাখবো। কুলাউড়াবাসী মহাজোটের পক্ষে ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার আহবান জানান। মনোনয়ন জমাদানের পূর্বে এম এম শাহীন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে যান। এসময় তাকে স্বাগত জানান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, আওয়ামীলীগ নেতা ও পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম
সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, দপ্তর সম্পাদক সি এম জয়নাল আবেদিন, ত্রান বিষয়ক সম্পাদক গৌরা দে, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, হাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো: শাহজাহান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিপার উদ্দিন
আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, বর্তমান সভাপতি আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মইনুল ইসলাম সবুজ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, ভাটেরা ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক
বদরুল আলম সিদ্দিকী নানু, পৌর যুবদলের সিনিয়র সদস্য আব্দুল-াহ আল মনি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ফজলে নূর, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সায়হাম রুমেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি প্রমুখ।