আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট ৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ব্যারিস্টার সালাম সিলেট-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. এ সালাম। তিনি আজ বুধবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে মনোনয়ন ফরম জমা দেন। এসময় তিনি বলেন, সিলেট-৩ আসনকে আওয়ামী লীগ থেকে উদ্ধার করতেই নির্বাচনে অংশ নিয়েছে। ভোটের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশে অরাজকতা চলছে। জাতীয়তাবাদী নেতৃবৃন্দের উপর অমানবিক
নির্যাতন, হয়রানী চলছে। মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুমের
নির্যাতন সহ্য করে বিএনপি ঠিকে আছে। তাই আগামী
নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে শান্তি আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মনোনয়ন জমাদানকালে দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিকে ব্যারিস্টার সালামকে পেয়ে স্থানীয় নেতাকর্মীরা প্রফুল-। অনেকদিন পর যেন তাদের মুখে হাসি ফুটছে। হাজার হাজার নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা দিতে ব্যারিষ্টার সালামের বাড়িতে ভীড় জমিয়েছেন। ব্যারিষ্টার সালামকে সিলেট-৩ আসনে মনোনয়ন দেওয়ায় তারা দলের
নীতি নির্ধারক নেতৃবৃন্দ ও বিএনপির মনোনয়ন বোর্ড
নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, বিজয়ের ধানের শীষ উপহার দিয়েই দেখিয়ে দেব- ব্যারিষ্টার সালামই এ আসনের যোগ্য এমপি